ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিধিনিষেধ অমান্য করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে চল‌ছে গণপরিবহণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩৩ বার পঠিত
ছবি-যুগান্তর

কঠোর লকডাউন সত্ত্বেও টাঙ্গাইলে মহাসড়‌কে সকাল থে‌কে যাত্রীবা‌হী বাস চলাচল কর‌তে দেখা গে‌ছে। ত‌বে বা‌সের সংখ‌্যা স্বাভা‌বিক দি‌নের চে‌য়ে কম চলাচল কর‌ছে‌।

শুক্রবার সকা‌লে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের বি‌ভিন্ন স্থা‌নে ঢাকামুখী বাস চলাচল কর‌তে দেখা গে‌ছে। ত‌বে মহাসড়‌কে মালবাহী ট্রাক ও কিছু সংখ‌্যক বাস ছাড়া তেমন কোনো প‌রিবহণ মহাসড়‌কে চলাচল কর‌ছে না।

এর আগে ক‌রোনাভাইরাস সংক্রমণ‌ রো‌ধে সরকার ২৩ জুলাই সকাল ৬টা থে‌কে ৫ জুন পর্যন্ত গণপরিবহণ চলাচ‌লে বি‌ধি‌নি‌ষেধ জারি করে। কিন্তু সরকা‌রি নি‌ষেধাজ্ঞা অমান‌্য ক‌রে যাত্রী নি‌য়ে বাসগু‌লো মহাসড়‌কে চলাচল কর‌ছে।

মহাসড়‌কে চলাচলকারী চালকরা জানান, উত্তরাঞ্চ‌লের বি‌ভিন্ন জায়গায় খালি বাস নি‌য়ে যাত্রী আন‌তে গি‌য়ে‌ছিলেন। শুক্রবার সকা‌লে যাত্রী পে‌য়েই রওনা হ‌য়ে‌ছেন ঢাকার উদ্দেশে। ত‌বে মহাসড়‌কের কোথাও পু‌লিশি বাধার মু‌খে পড়‌তে হয়‌নি তাদের।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু‌তে দা‌য়িত্বরত পু‌লিশ সদস‌্যরা মহাসড়‌কে বাস চলাচল নি‌য়ে কোনো মন্তব‌্য কর‌তে রা‌জি হননি।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102