ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় রাস্তায় সাইড দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, অটোচালক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৬ বার পঠিত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক অটোচালক নিহত হয়েছেন। নিহত ইমরান হোসেন বাবু (২৪) উপজেলার চেংজানা গ্রামের শামীমের ছেলে।

বৃহস্পতিবার উপজেলার সাহিতপুর বাজারের অটোরিকশা স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে উপজেলার সাহিতপুর বাজারে অটোচালক ও বাইসাইকেল চালকের মধ্যে সাইড দেওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ঝগড়া হয়। বাজারের লোকজন বিষয়টি মীমাংসা করে দেন।

কিন্তু কিছুক্ষণ পরে আটিগ্রামের বাইসাইকেল চালক দলবল নিয়ে চেংজানা গ্রামের অটোচালক ইমরান হোসেন বাবু ও তার চাচা এখলাছ উদ্দিনের ওপর হামলা করেন। তাদেরকে ছুরিকাঘাত করা হয়।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমরান হোসেন বাবু মারা যান।

ইমরানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চেংজানা গ্রামবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। দু’গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মইন উদ্দিন ওসি কাজী শাহনেওয়াজ। তারা পরিস্থিতি শান্ত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102