ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌলভীবাজারে লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে ছিল প্রশাসন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ দেশ ব্যাপী করোনাভাইরাসের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে পবিত্র ঈদুল আজহা শেষে শুক্রবার ২৩ জুলাই থেকে ফের শুরু হয়েছে ১৪ দিনের কঠোর ‘লকডাউন ।

পাশাপাশি করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে বিধি-নিষেধ সুষ্ঠু বাস্তবায়নে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।

২৩ জুলাই শুত্রুবার লকডাউনের প্রথম দিন কঠোর অবস্থানে ছিল প্রশাসন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার মীর নাহিদ আহসানের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ জেলা শহরে ও সকল উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনী, বি.জি.বি, র‌্যাব, পুলিশ ও আনসারের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় সরকার কতৃক আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

এছাড়া মৌলভীবাজার জেল সদর সহ সকল উপজেলার সকল মসজিদে মাইকিং করে জনগণকে অতিজরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে উদ্ধুদ্ধ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102