ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাইবান্ধায় ‌‘বিষাক্ত মদ পানে’ দুই যুবকের মৃত্যু, অসুস্থ ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিষাক্ত মদ পানে মেহেদি হাসান সোহাগ (২৮) ও তৌফিকুজ্জামান সৈকত (৩০) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও পাঁচ যুবক।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে ও শুক্রবার (২৩ জুলাই) দুপুরে তারা মারা যান।

মৃতরা হলেন-গোবিন্দগঞ্জ পৌর শহরের চক গোবিন্দ পাঠান পাড়ার মেহেদি হাসান সোহাগ ও চক গোবিন্দ ঝিল পাড়ার তৌফিকুজ্জামান সৈকত।

স্থানীয়রা জানান, ঈদের আনন্দ করতে গোবিন্দগঞ্জ পৌর শহরের চক গোবিন্দ পাঠান পাড়ার মেহেদি হাসান সোহাগ, চক গোবিন্দ ঝিল পাড়ার তৌফিকুজ্জামান সৈকত, চক পশ্চিম চৌমাথা এলাকার রানা, রানা, বাঁধন সরকার, বাপ্পি ও অভিসহ আরও কয়েকজন যুবক বৃহস্পতিবার রাতে একসঙ্গে বসে মদ পান করেন। এর দুই ঘণ্টা পর তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে প্রথমে তৌফিকুজ্জামানকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে সেখানে রাত ১০টার দিকে তিনি মারা যান।

পরের দিন শুক্রবার দুপুর ২টার দিকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেহেদি হাসান সোহাগ। অন্যরা বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানান, সোহাগ, সৈকত ও রানা নামের তিন যুবককে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অ্যালকোহল জাতীয় কিছু পান করায় তারা অসুস্থ হয়ে পড়েছেন। অবস্থার অবনতি হলে তাদের রংপুর ও বগুড়ায় পাঠানো হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) একেএম মেহেদি হাসান জানান, দুই যুবকের মৃত্যুর কারণ উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102