ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩৪ বার পঠিত

নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সহোদরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাপাহার-নজিপুর সড়কের জলকার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পত্নীতলা উপজেলার মহিমাপুর গ্রামের মৃত নেপাল চন্দ্র ছেলে অলিত চন্দ্র (৩২) ও তার ছোট ভাই সুভাষ চন্দ্র (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাই অলিত চন্দ্র ও সুভাষ চন্দ্র মোটরসাইকেলযোগে মধইল থেকে নজিপুরের দিকে যাচ্ছিলেন। পথে পত্নীতলা উপজেলায় পত্নীতলা ইউনিয়নের জলকার মোড়ে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অলিত চন্দ্র মারা যান। তার ছোট ভাই সুভাষকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। পরে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102