ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরগুনার পাথরঘাটায় প্রেমিকার উদ্দেশ্যে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৭ বার পঠিত

বরগুনা প্রতিনিধি; বরগুনার পাথরঘাটায় প্রেমিকার উদ্দেশ্যে চিরকুট লিখে আত্মহত্যা করেছে মুন্না হোসাইন (২৬) নামে এক যুবক। বৃহস্পতিবার গভীর রাতে যেকোনো সময় এই ঘটনা ঘটে। শুক্রবার দুপুর দেড়টার দিকে পুলিশ পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ভাড়াটিয়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মুন্না হোসাইন একটি বেসরকারি কোম্পানির পাথরঘাটায় বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। তার বাড়ি যশোর জেলায়।

জানা যায়, মরদেহ উদ্ধারের পরে খাটের উপরে দুই টুকরো চিরকুট পায় পুলিশ। সেখানে প্রেমিকা স্বপ্নাকে উদ্দেশ্যে করে দুই কাগজে লেখা ছিল, ‘মানুষ মানুষের জন্য মরে না স্বপ্না। তুই গিছিস আমি যাব বাড়ি। আর কোনো ঝামেলা হবে না।’ আর অপরটিতে লেখা ছিল ‘স্যার কাগজটা স্বপ্নার কাছে দিয়েন প্লিজ।’
তবে চিরকুটে পাওয়া মোবাইল নম্বরে কথা বলে জানা যায়, নম্বারটি আজিজুল হক নামে এক ব্যক্তির। তার বাড়ি মোংলা সদরে। তিনি চিরকুটে লেখা স্বপ্নার বাবা।

তিনি জানান, যশোর সদর উপজেলার কসড়া ইউনিয়নের দিয়াপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে মুন্নার সাথে তার বিবাহিত মেয়ে স্বপ্নার প্রেমের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে মুন্নার সাথে আমার মেয়ে চলে যায়। পরে মুন্নার প্রতিবেশী সম্পর্কে চাচা শাহিন আমার মেয়েকে বুঝিয়ে আমার বাড়িতে নিয়ে আসে।

পাথরঘাটা থানা ওসি মো. আবুল বাশার জানান, ঘটনাস্থলে থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চিরকুট দুটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে। চিরকুট থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়া সম্পর্কের কারণে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তদন্ত করে কারণ উদঘাটন করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102