ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৪ ঘণ্টায় রামেকে করোনায় ১১ জন ও ৫৪ দিনে ৭৮৫ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১১ জন মারা গেছেন। এরমধ্যে ৭ জন করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। গত ৫৪ দিনে এ নিয়ে রামেকে ৭৮৫ জন মারা গেছেন। শনিবার (২৪ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যে ১১ জন মারা গেছেন তাদের মধ্যে রাজশাহীর ৬, পাবনায় ২, নাটোর, নওগাঁ, কুষ্টিয়া ১ জন করে মারা গেছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ১৪০ জনের, আর করোনা শনাক্ত হয়েছে ৯১ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬৫ ভাগ।ৎ

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কয়েক দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরও উপচে পড়ছে রোগী। এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৫১৩টি, এরমধ্যে রোগী ভর্তি রয়েছে ৪১৯ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৭ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102