ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মার্সিডিজ ব্রান্ডের হেলিকপ্টার কিনলেন নেইমার, দাম ১১৭ কোটি টাকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

কোপা আমেরিকার এবারের আসরের ফাইনালে মারাকানায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে শিরোপা হারাতে হয়েছে ব্রাজিলকে। ফাইনালে পরাজয়ের পর লিওনেল মেসিকে জড়িয়ে ধরে নেইমারের কান্না অনেকের হৃদয় ছুঁয়ে যায়। কিন্তু নেইমার অন্য ধাঁচের মানুষ। কষ্ট ভুলে নিজের জীবনকে উপভোগ করতে জানেন নেইমার। সেই উপভোগের মন্ত্র থেকেই এবার একটি মার্সিডিজ হেলিকপ্টার কিনে ফেলেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

যার মূল্য ১৩ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ১১৭ কোটি টাকা। এইচ-১৪৫ মডেলের মার্সিডিজ ব্র্যান্ডের এই হেলিকপ্টার একদম নতুন। বিখ্যাত কমিক চরিত্র ব্যাটম্যানের ‘ব্যাটমোবাইল’- এর আদলেই নাকি এই হেলিকপ্টারের ডিজাইন করা হয়েছে। ডিজাইন এবং দামের কারণেই নেইমারের নতুন হেলিকপ্টার নিয়ে এত তোলপাড়। নেইমার ডিসি কমিকসের অনেক বড় ভক্ত। তাই তিনি এই বিশেষ হেলিকপ্টারটি কিনেছেন বলে ধারণা করা হচ্ছে।

মার্সিডিজ ব্র্যান্ডের এই হেলিকপ্টারটি নিজের মতো করে সাজিয়েছেন নেইমার। এর পেছনে নেইমারের লোগেও লাগানো আছে। সেই হেলিকপ্টার রিও ডি জেনিরোয় নিজের বাড়ির সামনের বাগানে রেখে ছবি তুলেছেন নেইমার। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102