ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুরে করোনায় আরও ১৫ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩৬ বার পঠিত

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা ৮২২ জন। নতুন করে আরও ৩২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৫ দশমিক ২৭ শতাংশ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে রংপুরে ১ জন, পঞ্চগড়ে ২ জন, নীলফামারীতে ৪ জন, কুড়িগ্রামে ৩ জন, ঠাকুরগাওয়ে ৩, দিনাজপুরে ২ জন মৃত্যুবরণ করেছেন।

এ পর্যন্ত দিনাজপুর জেলায় ২৫৪ জন, রংপুরে ১৬৯, ঠাকুরগাঁওয়ে ১৫৭, নীলফামারীতে ৬৩, লালমনিরহাটে ৪৭, পঞ্চগড়ে ৪৯, কুড়িগ্রামে ৪৫ ও গাইবান্ধার ৩৮ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৮ জন। নমুনা পরীক্ষায় আরও ৩২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে রংপুরে ৩৭ জন, দিনাজপুরে ৪৪ জন, কুড়িগ্রামে ২১ জন, নীলফামারীতে ৫৭ জন, ঠাকুরগাঁওয়ে ১০৪ জন, গাইবান্ধায় ২৪ জন, পঞ্চগড়ে ৩০ জন ও লালমনিরহাটে ৯ জন রয়েছেন। বিভাগে এ পর্যন্ত ১ লাখ ৯৯ হাজার ১১৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ হাজার ১৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। এছাড়াও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102