ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের নর্দাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সায়মন, ওই গ্রামের বাদল মিয়ার ছেলে। শিশুটির স্বজনরা জানায়, সকালে বাবার সঙ্গে বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে যায় সায়মন। কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে। কিন্তু ঘণ্টাখানেক পরও সায়মন বাড়িতে না ফেরায় খোঁজাখুজি শেষে ক্ষেতে তার গলা কাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটির তদন্ত চলছে। শিশুটিকে হত্যায় জড়িতদের শিগগিরই আটক করা হবে।