ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকার ২১ কোটি ভ্যাকসিন আনতে চুক্তি করেছে: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

শনিবার (২৪ জুলাই) বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোর সঙ্গে মতবিনিময় সভায় করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে এক কোটি ভ্যাকসিন হাতে আছে। আগস্টে মজুতের পরিমাণ বেড়ে ২ কোটি হবে।

চীন থেকে চলতি সপ্তাহে (আগামী ২৬ অথবা ২৭ জুলাই) সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা দেশে আসবে বলে জানান তিনি।

তিনি বলেন, সবাইকে টিকার আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যেই পর্যাপ্ত সংখ্যক টিকা দেশে পৌঁছেছে। ২৬ বা ২৭ জুলাইয়ের মধ্যে আরও ৩০ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে আসবে।

এসময় বেসরকারি হাসপাতালগুলোতে কোভিড রোগীদের জন্য আরও শয্যা বাড়ানোর আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, জীবনবাজি রেখে স্বাস্থ্যবিভাগের কর্মীরা কাজ গেলেও অযাচিত সমালোচনা হচ্ছে। যা খুবই দুঃখজনক। বিশ্বের কোথাও এমন হয়নি। পরিবেশ বিপর্যয়সহ বিভিন্ন খাতে দুর্নীতি ও অনিয়ম হলেও কোনো কথা হয় না।

এদিকে জাপান থেকে ঢাকায় পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ করোনার টিকা। শনিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি বিমান টিকার চালান নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে টিকার এই চালানটি গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো এই টিকা পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের কাছে হস্তান্তর করেন।

টিকা গ্রহণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীতে দেশে টিকার আর কোনো সংকট থাকবে না।

এসময় জাপানের রাষ্ট্রদূত বলেন, আগামী ১ মাসের মধ্যে আরও প্রায় ২৮ লাখ টিকা জাপান থেকে বাংলাদেশে আসবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102