ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৮ বছর হলেই করোনার টিকা পাবেন যারা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২২ বার পঠিত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন ফ্রন্টলাইন ওয়ার্কারদের পরিবারের যেসব সদস্যের বয়স ১৮ বছর বা তার বেশি তারা সবাই করোনাভাইরাসের টিকা পাবেন।

শনিবার (২৪ জুলাই) বিকেলে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত ‘কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি’ শীর্ষক ভার্চুয়াল মতবিনিময়সভায় তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘আমরা নির্দেশনা দিয়েছি, যারা ফ্রন্টলাইন ওয়ার্কার আছে; ডাক্তার, নার্স, আর্মি, পুলিশ, নেভি, শিক্ষক-ছাত্র, তাদের আগে টিকা দেওয়ার জন্য। তাদের পরিবারের যারা ১৮ বছর এবং তার ঊর্ধ্বে, তাদেরও এর আওতায় নিয়ে আসব। এ সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। তার কাছ থেকে অনুমতি নিয়েছি আমরা। এখন থেকে এটা কার্যকর। সুরক্ষা অ্যাপসে আমরা এটি দিয়ে দিচ্ছি, সে অনুযায়ী কাজ হবে।’

তিনি বলেন, ‘আমরা জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে কমিটি করে দিয়েছি। আগেও কমিটি ছিল, এখন আরও জোরদার করা হয়েছে সেই কমিটি। সেই কমিটি প্রতিটি গ্রামে রোগী খুঁজবে এবং দেখবে সেই অর্ডার করেছি। প্রাথমিক স্টেজেই হাসপাতালে নেওয়া লাগলে নেওয়ার ব্যবস্থা করবে, সেই নির্দেশনা আমরা দিয়েছি। কারণ দেরি করে হাসপাতালে এলে মারা যায়, কিছু করার থাকে না।’

তিনি বলেন, ‘তাদের আরেকটি নির্দেশনা দিয়েছি যে, গ্রামের বয়স্ক লোকদের আগে টিকা দিতে হবে। তাদের নিয়ে আসবা টেনে, যারা টিকা নিতে অনীহা প্রকাশ করে। তাদের টিকা দেওয়ার জন্য নিয়ে আসবা, নিয়ে এসে টিকা দিবা। যারা কম বয়সী, তারা পরে নিলেও অসুবিধা নেই। কিন্তু বয়স্ক লোকরা মৃত্যুঝুঁকিতে আছে। তাদের আগে দিতে হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102