ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাঙামাটিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩৪ বার পঠিত

রাঙামাটি সদরে বাসিরাম তঞ্চঙ্গ্যা (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

রোববার (২৫ জুলাই) সকালে উপজেলা সদরের মগবান ইউনিয়নের বল্টুগাছ মঈনপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বল্টুগাছ মঈনপাড়ায় বাসিরাম তঞ্চঙ্গ্যাকে তার বাড়ির কাছে গিয়ে কয়েকজন কুপিয়ে পালিয়ে যান। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর নিহতের স্বজনরা পুলিশকে না জানিয়ে প্রশাসনের অগোচরে মরদেহ দেবতাছড়ি এলাকার শ্মশানখোলায় দাহ করার জন্য নিয়ে যান। পরে স্থানীয়রা কোতোয়ালি থানা পুলিশকে খবর দেন।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘটনাটির বিস্তারিত জানার চেষ্টা চলছে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102