ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৩ বার পঠিত

করোনা মোকাবেলায় সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যসহ সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ পৃথকভাবে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে রাষ্ট্রপতি বলেন, করোনার কারণে গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। বাংলাদেশেও করোনার প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। তিনি সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান এবং ভারপ্রাপ্ত নৌ বাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ আবু আশরাফ আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পৃথক সাক্ষাত করেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, এ সময় রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের প্রতি ঈদের শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানগণ করোনা মোকাবেলা ও নিজ নিজ বাহিনীর উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102