ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লা জেলা আওয়ামী লীগের পদ আগেই হারিয়েছেন হেলেনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩৫ বার পঠিত

আওয়ামী লীগের উপকমিটির সদস্যপদ হারিয়েছেন ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে অননুমোদিত একটি সংগঠনের সভাপতি পদে নাম আসার পর তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি। আর কুমিল্লা জেলা আওয়ামী লীগের সদস্যপদ আগেই হারিয়েছেন।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রের নির্দেশে জুন মাসেই ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কমিটির উপদেষ্টা সদস্যপদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তিনি বলেন, হেলেনা সব সময়ই মনগড়াভাবে দলকে পরিচলনার চেষ্টা করে আসছিলেন। নানান কর্মকাণ্ডে বিভিন্নভাবে সমালোচিত হওয়ার পর কেন্দ্রীয় নির্দেশে প্রায় মাস পূর্বেই তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব বলেন, গত মাসের ১৬ তারিখ তাকে দল থেকে অব্যাহতি দেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। তাঁদের স্বাক্ষরিত কপি ডাক যোগে হেলেনা জাহাঙ্গীরকেও পাঠানো হয়েছে।

দলীয় সূত্রমতে, নামের সঙ্গে ‘লীগ’ যুক্ত করে গড়ে ওঠা আওয়ামী লীগের অননুমোদিত একটি সংগঠনের সভাপতি পদে নাম আসার পরই হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দেওয়ার এই পদক্ষেপ নেয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি। এই উপকমিটিতেই সদস্যপদ পেয়েছিলেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক পদে থাকা হেলেনা জাহাঙ্গীর। যদিও তার পদপ্রাপ্তির পর থেকেই এ নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। সম্প্রতি ফেইসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে। এতে করে গণমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। জয়যাত্রা গ্রম্নপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দন।

জানা যায়, আলোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর সম্প্রতি ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি রাজনৈতিক ভুঁইফোড় সংগঠন খুলে সেখানে নিজেকে সভাপতি এবং মাহবুব মনিরকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। গত দু’দিন ধরে এই সংগঠনে জেলা-উপজেলা ও বিদেশ শাখায় সভাপতি-সাধারণ সম্পাদক মনোনয়ন দেওয়া হচ্ছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টার ছাপা হয়। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।

ওই পোস্টারে সংগঠনটির জেলা, উপজেলা ও বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। সংগঠনটির দাবি, গত দু’তিন বছর ধরেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অনুমোদন পাওয়ার চেষ্টা করছেন তারা। যদিও আওয়ামী লীগ নেতারা বলছেন, সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।

এদিকে, ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি রাজনৈতিক ভুঁইফোড় সংগঠনের পোষ্টার প্রকাশের পর হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের পুরনো দু’টি ছবিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যার পরিপ্রেক্ষিতে এক ফেসবুক পোস্টে জবাবও দিয়েছেন হেলেনা জাহাঙ্গীর। তিনি লিখেছেন, ‘খালেদা জিয়া ও অন্যান্যদের সাথে যে ছবিগুলো ভাইরাল হচ্ছে সেটা বিয়েতে এসেছিল তখন তোলা ছবি এবং এই ছবিগুলা আমি নিজেই ফেসবুকে দিয়েছিলাম।

তার দাবি, আমি একজন প্রকৃত ১০০% ব্যবসায়ী ও সরকারের একজন কমার্শিয়ালি ইমপোর্টেন্ট পার্সন। সেখান থেকে রাজনীতিতে এসেছি। বঙ্গবন্ধুর সৈনিক ছোটবেলা থেকেই। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদেরকে বিভিন্ন আচার অনুষ্ঠানে যেতে হয়। একটা ছবি মানুষের রাজনৈতিক পরিচয় বহন করে না।

এ বিষয়ে কথা বলার জন্য হেলেনা জাহাঙ্গীরকে বারবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে একটি গণমাধ্যমকে শনিবার বিকেলে তিনি বলেছেন, আমাকে উপকমিটি থেকে বাদ দেওয়ার কোনো চিঠি আমি পাইনি। দলীয়ভাবে কেউ কিছু বলেওনি। আর আমি তো কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা।

কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদ থেকে অব্যাহতির বিষয়ে হেলেনা জাহাঙ্গীর বলেন, ‘জেলা থেকে আমাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি আমার জানা নেই। আমি চিঠিও পাইনি বা কেউ আমাকে ফোন করেও জানায়নি।’

আওয়ামী চাকরিজীবী লীগে নিজের সম্পৃক্ততা অস্বীকার না করে তিনি বলেন, আমি চাকরিজীবী লীগের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম না। আমাকে এই কমিটিতে সভাপতি করার ঘোষণা দেওয়া হয়েছে। তাই অনেকেই ফেসবুকে দিয়েছেন। যেহেতু আমাকে সভাপতি বানানোর কথা ছিল, সেই হিসেবে কেউ হয়ত বা দিয়েছেন।

#পূর্বপশ্চিমবিডি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102