ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘প্রতিটি পাড়ায় করোনা প্রতিরোধ কমিটি গঠন করতে হবে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় প্রতিটি পাড়ায় করোনা প্রতিরোধ কমিটি গঠন করতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

রোববার (২৫ জুলাই) মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত কোভিড-১৯ বিস্তার রোধে চলমান বিধিনিষেধ বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘কোভিড-১৯ মোকাবিলায় সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে প্রতিটি পাড়ায় করোনা প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। যেহেতু করোনা সংকটটি দীর্ঘদিন ধরে চলার সম্ভাবনা রয়েছে। তাই এই কমিটিকেও দীর্ঘ সময় ধরে কাজ করার প্রস্তুতি রাখতে হবে।

‘এই কমিটির মূল কাজ হবে- মাস্ক বিতরণ ও পরিধানে জনগণকে উদ্বুদ্ধ করা; কারও করোনা উপসর্গ দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া ও টেস্টের ব্যবস্থা করা এবং সকলকে ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করা। পাশাপাশি এই কমিটি জনসমাগম হয় এরূপ স্থানে তদারকি জোরদার করবে, যাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে। সবার আন্তরিক সহযোগিতার ফলেই দ্রুত করোনা সংক্রমণ রোধ করা সম্ভব।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এক সময় আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যাপক জনমত সৃষ্টি করতে পেরেছিলাম। ফলে জঙ্গিবাদ দমনে আমরা সফল হয়েছি। এছাড়া বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো সমস্যাগুলোও সামাজিক আন্দোলনের মাধ্যমে বন্ধ করতে সক্ষম হয়েছি। সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ফলেই এটা সম্ভব হয়েছে। তেমনি কোভিড-১৯ মোকাবিলায়ও জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

ফরহাদ হোসেন বলেন, ‘কোভিড-১৯ মোকাবিলায় জনপ্রতিনিধিদের দায়িত্ব অনেক বেশি। জনগণকে সচেতন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলায় উদ্বুদ্ধ করতে জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান, মেহেরপুরের পুলিশ সুপার, সিভিল সার্জন, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সামাজিক ও রাজনৈতিক নেতারা আলোচনায় অংশগ্রহণ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102