ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনার পাঁচ হাসপাতালে আরও ১৪ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩৫ বার পঠিত

খুলনায় করোনায় মৃত্যুর সংখ্যা আবারও বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় খুলনার পাঁচটি হাসপাতালে করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে ২৫ জুলাই করোনায় ১১ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২৪ জুলাই খুলনার হাসপাতালে ৮ জন, ২৩ জুলাই ৭ জন, ২২ জুলাই ১০ জন ও ২১ জুলাই ৬ জন মারা যায়।

গত ২৪ ঘণ্টায় খুলনার ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন খুলনার রায়পাড়ার ফজলুর রহমান (৭০), টুটপাড়ার সাহিদা বেগম (৬২), ঝিনাইদহ কোটচাঁদপুরের বজলুল (৬৫) ও ঝিনাইদহের আ. রহমান (৪৬), গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন খুলনার ডুমুরিয়ার পলাশ সরকার (৩৬), টুটপাড়া এলাকার তরিকুল (৬৩), খুলনার ধর্মসভার স্বপ্না (৪২) ও দৌলতপুরের মাহাবুবা (৪২), জেনারেল হাসপাতালে মারা গেছেন হাজী মহসিন রোডের আবুল বাশার ফরাজি (৫৫), আবু নাসের বিশেষায়িত হাসপাতালে মারা গেছেন খুলনার দৌলতপুর পাবলার তহমিনা (৮৪), নড়াইল কালিয়ার নয়ন ঘোষ (৩৫), বাগেরহাট ফকিরহাটের গিয়াস শেখ (৬৫) এবং সিটি মেডিকেল কলেজ হাসপাতালে খুলনার বাগমারার শিখা রানী রায় (৫৫), ডুমুরিয়া শাহপুরের আফিয়া খানম (৩৫) করোনায় মারা গেছেন।

জানা যায়, খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে বর্তমান রোগী ভর্তি রয়েছে ৩১৬ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৪৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩১ জন।

খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গতকাল ৩৭৭ জনের নমুনা পরীক্ষায় ১১৪ জন করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনা মহানগরী ও জেলায় ৩৪০ জনের নমুনা পরীক্ষায় ১১২ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া মাদারীপুর একজন ও দিনাজপুরের একজন করোনা শনাক্ত হয়

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102