ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে ২৪ ঘণ্টায় করোনায় ১৮ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে ৮৪১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৫২ জনে।

সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া করোনায় মৃতদের মধ্যে পিরোজপুরে এক, বরগুনায় সাতজনসহ মোট আট করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে, যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪২৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, মোট আক্রান্ত ২৯ হাজার ৭৫২ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯৬৪ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন ৩৮২ জন নিয়ে মোট ১২ হাজার ৬৮৪ জন, পটুয়াখালী জেলায় নতুন ১০৭ জন নিয়ে মোট তিন হাজার ৬৬৬ জন, ভোলা জেলায় নতুন ১৩৭ জনসহ মোট তিন হাজার ১০৬ জন, পিরোজপুর জেলায় নতুন ৭৬ জনসহ মোট চার হাজার ছয়জন, বরগুনা জেলায় নতুন ৭৯ জন নিয়ে মোট আক্রান্ত দুই হাজার ৫৮৬ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৬০ জন নিয়ে মোট দাঁড়িয়েছে তিন হাজার ৭০৪ জন।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৩ জন ও করোনা ওয়ার্ডে ২৪ জন ভর্তি হয়েছেন।

করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২৮৩ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ১৬৬ জন করোনা ওয়ার্ডে এবং ১১৭ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৯০ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৪৬.৮৪ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102