করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের মধ্যে সীমিত পরিসরে শুধু জরুরি পাসপোর্ট আবেদন জমা নিচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর। আগামী ৫ আগস্ট পর্যন্ত এভাবেই কার্যক্রম চলবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুধু জরুরি, অতীব জরুরি ক্যাটাগরিতে (এক্সপ্রেস-সুপার এক্সপ্রেস) পাসপোর্টের আবেদন গ্রহণ করা হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ (ভিআইপি, সামরিক বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক ব্যক্তিত্ব) ব্যক্তিদের ছাড়া আপাতত অন্যসব পাসপোর্ট আবেদন জমা নেওয়া হচ্ছে না।
বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ও মুখপাত্র মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এগুলোর পাশাপাশি পাসপোর্ট ডেলিভারির কাজও চলছে। বিধিনিষেধ সংক্রান্ত পরবর্তী নির্দেশনা পেলে আগের মতো পুরোদমে সব ধরনের পাসপোর্টের আবেদন করা হবে।
পাসপোর্টের ফি : ই-পাসপোর্ট
৪৮ পৃষ্ঠা, ৫ বছরের মেয়াদ
* এক্সপ্রেস (জরুরি): ৬,৩২৫ টাকা, ১০ কার্য দিবসে
* সুপার এক্সপ্রেস (অতি জরুরি): ৮,৬২৫ টাকা, ২ কার্য দিবসে
৪৮ পৃষ্ঠা, ১০ বছরের মেয়াদ
* এক্সপ্রেস (জরুরি): ৮,০৫০ টাকা, ১০ কার্য দিবসে
* সুপার এক্সপ্রেস (অতি জরুরি): ১০,৩৫০ টাকা, ২ কার্য দিবসে
৬৪ পৃষ্ঠা, ৫ বছরের মেয়াদ
* এক্সপ্রেস (জরুরি): ৮,৬২৫ টাকা, ১০ কার্য দিবসে
* সুপার এক্সপ্রেস (অতি জরুরি): ১২,০৭৫ টাকা, ২ কার্য দিবসে
৬৪ পৃষ্ঠা, ১০ বছরের মেয়াদ
* এক্সপ্রেস (জরুরি): ১০,৩৫০ টাকা, ১০ কার্য দিবসে
* সুপার এক্সপ্রেস (অতি জরুরি) : ১৩,৮০০ টাকা, ২ কার্য দিবসে
এমআরপি ফি:
জরুরিভিত্তিতে ৭ দিনে ৪৮ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদে এমআরপি নিতে ভ্যাটসহ ৬ হাজার ৯০০ টাকা লাগবে।