ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাহজালালে ৩ কোটি টাকার স্বর্ণসহ সৌদি ফেরত যাত্রী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৪৬ বার পঠিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩ কোটি টাকা সমমূল্যের ৪ কেজি ২৯২ গ্রাম ওজনের ৩৭ পিস স্বর্ণবারসহ একজন যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টীম। আটক যাত্রীর নাম- মাহিন উদ্দিন। তার বাড়ি কুমিল্লায়। মাহিন সোমবার বিকেলে সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি ৪০৪০) দেশে ফিরেছেন। স্বর্ণ পাচারের তথ্যে বিমানবন্দরের বোর্ডিং ব্রীজ এলাকা থেকে তাকে আটক করে কাস্টমস হাউস।

কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ টীমের একজন মেধাবী অফিসার


গোপন সংবাদ থাকায় কাস্টম হাউস, ঢাকার প্রিভেনটিভ টীম বিমান বন্দরের বিভিন্ন স্হানে সতর্ক অবস্হান নেয়।

এক পর্যায়ে যাত্রী জনাব মাহিন উদ্দিন কে বোর্ডিং ব্রীজ হতে গ্রীণ চ্যানেলে নিয়ে আসা হয়।

আটককৃত স্বর্ণ


পরবর্তীতে গ্রীণ চ্যানেলে বিভিন্ন সংস্হার উপস্হিতিতে আটককৃত যাত্রীর সাথে থাকা কালো রং এর একটি হ্যান্ড ব্যাগের ভেতর হতে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্হায় ৩৭ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়।

আটককৃত স্বর্ণ


পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম মাহিন উদ্দিন, জেলা কুমিল্লা।

কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কুমিল্লা সদরের জাকির হোসেন নামে এক পরিচিত প্রবাসী তার কাছে উক্ত গোল্ডবার সমূহ হস্তান্তর করে। শাহজালালে আসার পরে এয়ারপোর্টের বাইরে কেউ একজন ফোন করে বর্ণিত গোল্ডবার সমূহ রিসিভ করবে বলে তিনি জানান।

আটককৃত স্বর্ণ


আটককৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ০৩(তিন) কোটি টাকা।

আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস ও দেশের প্রচলিত আইনে ব্যবস্হা নেয়া হবে।

আটককৃত যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত যাত্রীকে বিমান বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102