ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় বর আসার আগেই কনের বাড়িতে হাজির ম্যাজিস্ট্রেট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩৭ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলমান লকডাউনের মধ্যেই গোপনে বাল্যবিয়ের প্রস্তুতি চলছিল। রান্নাসহ সব আয়োজন সম্পন্নের পর অপেক্ষায় ছিল বর আসার। কিন্তু বর আসার আগেই কনের বাড়িতে হাজির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার।

সোমবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর দিয়ে বরের বাবাকে এনে ১০ হাজার টাকা জরিমানা এবং আরও কমপক্ষে তিন বছর পর মেয়েকে বিয়ে দিবেন উভয় পরিবারের সদস্যদের কাছ থেকে এমন মুচলেকায় নেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার জানান, দুবাই প্রবাসী সোহেল মিয়ার মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রীর (১৪) সঙ্গে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে ১০ শ্রেণির ছাত্রের (১৬) বিয়ের আয়োজন করা হয়। লকডাউনের কারণে আয়োজনটি অনেকটা গোপনে করা হয়। তবে খবর পেয়ে ওই স্কুল ছাত্রীর বাড়িতে হাজির হই। বরযাত্রী তখনো আসেনি।

তিনি আরও জানান, একই এলাকা হওয়ায় ছেলের বাবাকে খবর পাঠিয়ে আনা হয়। এ ঘটনায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উভয় পরিবারের সদস্য মুচলেকা দিয়েছেন কমপক্ষে আরও তিন বছর পর তারা বিয়ে দিবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102