ঢাকা: রাজধানীর মুগদা মানিকনগর এলাকায় একটি বাসায় আফসান ওমি (১৭) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ জুলাই) দুপুড় ২টার দিকে মানিকনগর হাফেজ সাহেবের গলির বাসা থেকে মরদেহটি উদ্ধার করে।
পরে রাতে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায় পুলিশ।
মৃত আফসান ফরিদপুর সদর উপজেলার মো. আবু মিয়ার মেয়ে। বর্তমানে মানিকনগর হাফেজ সাহেবের গলিতে পরিবারের সঙ্গে থাকতো। এবং স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়তো।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌসী আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে সংবাদ পেয়ে মানিকনগরের বাসা থেকে আফসানের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সে বিছানায় শায়িত অবস্থায় ছিল।
এসআই আরো জানান, পরিবারের কাছ থেকে জানা গেছে এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। আফসানের মা-বাবা জানতে পেরে ছেলের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করে। তবু ছেলেটি মেয়েটিকে ডিস্টার্ব করতো দাবি পরিবারের।
এইসব কারণে আফসান দুপুরে ঘরে সিলিং ফ্যানের সঙ্গে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এই ঘটনায় আফসানের পরিবার আত্মহত্যার প্ররোচনায় মেজবাহ (২৫) নামে এক যুবকে আসামি করে থানায় মামলা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।