ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলানিউজের সাংবাদিক নাদিম ও তার স্ত্রীর ওপর সন্ত্রাসী হামলা, গ্রেফতার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত
জামালপুর

জামালপুর: চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেও দোকান খোলা রাখার ছবি ফেসবুকে দেওয়ায় জামালপুরের বকশীগঞ্জে বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিম ও তার স্ত্রীর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।

সোমবার (২৬ জুলাই) দুপুরে বকশীগঞ্জ পৌরসভার মধ্যবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় তিন জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন নির্যাতনের শিকার বাংলানিউজের সাংবাদিক নাদিম। মামলায় বধুয়া ফ্যাশন নামের ওই দোকানটির মালিক সেলিম রেজা এবং তার দুই ছেলে রাসেল খন্দকার ও ইসরাত হোসেন শিপনকে আসামি করা হয়েছে।

হামলায় আহত সাংবাদিক নাদিম ও তার স্ত্রী গোয়ালগাঁও কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা জানায়, চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেও রোববার বকশীগঞ্জ বাজারের বধুয়া ফ্যাশন নামের দোকানটি খোলা রেখে পণ্যবিক্রি করছিল। বিষয়টি সাংবাদিক নাদিমের নজরে এলে দোকানটির ছবি তুলে তার ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এ নিয়ে ওই দোকানের মালিক সেলিম রেজা ও তার দুই ছেলে সাংবাদিক নাদিমের ওপর ক্ষুব্ধ হয়।

সোমবার দুপুরে উপজেলার গোয়ালগাঁও কমিউনিটি ক্লিনিক থেকে স্ত্রী মনিরা বেগমকে সঙ্গে নিয়ে মোটরসাইলে বাসায় ফিরছিলেন নাদিম। পথে বধুয়া ফ্যাশনের সামনে দিয়ে আসার সময় দোকান মালিক সেলিম রেজা ও তার দুই ছেলে তাদের পথরোধ করে মারধর শুরু করেন।

এ সময় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে। সাংবাদিক নাদিম বলেন, হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, দোকান মালিকের ছেলে রাসেল খন্দকারকে গ্রেফতার করা হয়েছে। বাকি দু’জন আসামি পলাতক রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102