ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনার চার হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৩ বার পঠিত

খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৯ জন ও উপসর্গে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) পৃথকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন।

এদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে পাঁচজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে একজন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, ‘হাসপাতালে গত ২৪ ঘণ্টায় তিনজন করোনায় ও দুইজন উপসর্গে মারা যান। করোনায় মৃতরা হলেন- খুলনার হরিণটানা এলাকার মরিয়ম (২১), মিয়াপাড়া এলাকার এমডি শরীফ (৭০) ও দিঘলিয়ার পশুপতি দে (৬৪)। এ হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১২৪ জন। এর মধ্যে রেড জোনে ৪২ জন, ইয়েলো জোনে ৪৭ জন, আইসিইউতে ২০ জন।’

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- নগরীর নূরনগর এলাকার রওশন আরা বেগম (৭৮)। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৯ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- নগরীর লবনচরা এলাকার কাকলী (৪০), ডুমুরিয়ার মরিয়ম (৭০) ও বাগেরহাট মোড়েলগঞ্জের আব্দুর রশিদ হাওলাদার (৮৫)। এখানে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন। এদের মধ্যে ১৫ জন পুরুষ ও ২০ জন মহিলা।’

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৬৭ জন ভর্তি রয়েছেন।’

গাজী মেডিকেল হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান বলেন, ‘হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- নগরীর খালিশপুরের হালদারপাড়ার আয়েশা হোসেন (৭১) ও যশোর অভয়নগরের সুন্দলীর হরিশপুর এলাকার তন্বী সরকার (১৮)। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ৭৩ জন ‘

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102