ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৭ বার পঠিত

লালমনিরহাটের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আবুল কালাম আজাদ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার বৈরাতী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ উপজেলার বৈরাতী গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী গ্রামে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মৃত মহির উদ্দিন ছেলে মেহের আলী (৫৫), গংদের সাথে বিরোধ চলছিল চাচাতো ভাই আবুল কালাম আজাদের। এরই এক পর্যায় মঙ্গলবার সকালে আবুল কালাম আজাদ এর বাড়ির পূর্বপাশে সেই জমিজমার বিষয়কে কেন্দ্র করে অতর্কিত ভাবে মেহের আলীর পক্ষের লোকজন আবুল কালাম আজাদের হামলা করে এলোপাতাড়ি কিলঘুষি মারে এসময় মেহের আলীর লোকজন আবুল কালাম আজাদের পুরুষাঙ্গ চেপে ধরে তাকে গুরুতর আহত করেন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবুল কালাম আজাদকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবব্রত কুমার রায় জানান, হাসপাতালে আসার আগেই আবুল কালাম আজাদের মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102