ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশের সবার জন্য টিকা নিশ্চত করা হবে: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৪ বার পঠিত

দেশের প্রতিটি মানুষের জন্য করোনার টিকা নিশ্চত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘করোনায় সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষায় সব ক্ষেত্রেই সমস্যা সৃষ্টি হয়েছে। তবে, এরইমধ্যে এক কোটি ৮৭ লাখ মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সবার জন্য টিকা নিশ্চিত করা হবে।’

এ সময় মানুষের সেবায় আত্মনিয়োগ করতেও সরকারি কর্মকর্তাদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ২০২০ ও ২১ দুই বছরের জনপ্রশাসন পদক এক সাথে প্রদান করা হয় ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেলন হক ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

ক্ষমতা ভোগ বিলাসের বিষয় নয় এটা দায়িত্ব-এ কথা সরকারি কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। সরকারি কর্মকর্তারা জনগণের সেবক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ভালো কাজের স্বীকৃতি মিলবে, কিন্তু অপরাধ করলে ক্ষমা নেই।’

১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীন দেশের অগ্রগতিকে থামিয়ে দেয়া হয়েছিল। মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102