ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফ্রি ফায়ার-পাবজি খেলা নিয়ে বিরোধে বন্ধুকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৪ বার পঠিত

মাগুরা সদরের বেরইলপলিতা এলাকায় ফ্রি ফায়ার ও পাবজি খেলা নিয়ে বিরোধের জেরে বন্ধুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৭ জুলাই) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কাজী গোলাম রসুল (১৫) বেরইরপলিতা গ্রামের কাজী রওনক হোসেনের ছেলে। সে বেরইলপলিতা আলহাজ্ব কাজী আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

বেরইলপলিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোন্দকার মহম্মদ আলী জানান, রাত পৌনে ৯টার দিকে বেরইলপলিতা দক্ষিণপাড়ায় নূর আলমের বাড়ির সামনের সড়কে দাঁড়িয়েছিল রসুল। এসময় কয়েকজন এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রসুলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনামুল কবির জানান, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে। তার বুকে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে।

নিহত রসুলের পরিবারের সদস্যদের বরাত দিয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নুল আবেদিন বলেন, অনলাইনে ফ্রি ফায়ার ও পাবজি খেলা নিয়ে বন্ধুদের সঙ্গে রসুলের বিরোধ চলছিল। এর জেরেই এ হত্যার ঘটনা ঘটে থাককে পরে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102