ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনার তিন হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরো ১২ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৩ বার পঠিত

খুলনার তিন করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (২৮ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ১২ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে পাঁচজন, বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ জন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৩ জন রয়েছেন।

করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের ও উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। বাগেরহাটের মোড়েলগঞ্জের আব্দুস সালাম (৬৫)।

জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কেউ মারা যান নি।

বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪ রোগী মারা গেছেন। মৃত ব্যক্তিরা হলেন- নগরীর আহসান আহমেদ রোডের রবিন্দ্রনাথ দাস (৬৪), টুটপাড়া মহিরবাড়ীর খালপাড়ের তরিকুল ইসলাম (৬৩), খুলনা সদরের স্বপ্না (৪২) ও দৌলতপুরের মুন্সিপাড়ায় মাহাবুবা আনোয়ারা (৪০।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ৩ রোগী মারা গেছেন। মৃতরা হলেন- নগরীর ছোট বয়রা এলাকার এমএ রউফ (৮২), লবনচরা ওয়াজেদনগরের মো. ফারুক হোসেন (৬২) ও রূপসা রহিমনগরের আব্দুল আজিজ (৮০)।

সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102