ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা ও উপসর্গ নিয়ে ২৪ জেলায় ১৩৫ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২৪ জেলায় ১৩৫ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম বিভাগে আবারো বাড়ছে করোনায় মৃত্যু ও শনাক্ত। একদিনে মারা গেছে ২৫ জন। এর মধ্যে চট্টগ্রামে ১৭ এবং কুমিল্লায় ৮ জন রয়েছেন। চট্টগ্রাম জেলায় শনাক্তের হার ৩২.৭৭ শতাংশ। এছাড়া খুলনা বিভাগে করোনায় ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় ৯, যশোরে ৬, কুষ্টিয়ায় ৫, ঝিনাইদহে ৪, মাগুরায় ৩, চুয়াডাঙ্গা ২ এবং মেহেরপুর ও বাগেরহাটে একজন করে রয়েছেন।

এদিকে, একদিনে রাজশাহী মেডিক্যালে করোনা ও উপসর্গ নিয়ে ১৮ জন মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর ৮, পাবনার ৭ ও নাটোরের ৩ জন রয়েছেন।

বরিশাল বিভাগে মারা যাওয়া ১৩ জনের মধ্যে বরিশালের ১১ এবং পিরোজপুর ও ঝালকাঠির একজন করে রয়েছেন। আর ময়মনসিংহ বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। এরমধ্যে ময়মনসিংহের ১০, শেরপুরের ২ এবং নেত্রকোনা ও জামালপুরের একজন রয়েছেন। এছাড়া, করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ফরিদপুরে ১৭, দিনাজপুরে ৮, ঠাকুরগাঁওয়ে ৫ এবং টাঙ্গাইলে ৩ জন মারা গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102