ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিডনিতে ফের ৪ সপ্তাহের লকডাউন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত

বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে অস্ট্রেলিয়ার শহর সিডনিতে আরও চার সপ্তাহের লকডাউন জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লকডাউনের বিধিনিষেধ আরও কঠোরভাবে পালন করা হবে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।

ঘোষণা অনুযায়ী, আগামী ২৮ আগস্ট পর্যন্ত শহরের ৫০ লাখ বাসিন্দাকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা যায়, গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) সিডনিতে ১৭৭ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর আগেরদিন সোমবার ১৭২ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়। মাস্ক পরিধান বাধ্যতামূলক নয় এমন নিয়ম জারির পর যা সর্বোচ্চ। যার কারণে নতুন করে শহরজুড়ে ভাইরাস ছড়িয়ে পড়ার শংকা সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে প্রদেশ প্রধান গ্ল্যাইডস বেরেজিকলিয়ান বলেন, আমি দুখিত ও হতাশ। এই মুহুর্তে এসে আমাদের সংক্রমণের সংখ্যাটি কম থাকার কথা ছিলো। কিন্তু আসলে তা হয়নি। এটাই বাস্তবতা। এখন আমাদের যথাযথ পদক্ষেপ নিতে হবে এবং আমরা তাই করছি।

সূত্র: খালিজ টাইমস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102