ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে একদিনে করোনা শনাক্তের রেকর্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় ৫৮৩ জনের নমুনা পরীক্ষা করে ২০৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এটি এ জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

জেলায় করোনায় আরও একজনের মৃত্যুও হয়েছে। সুস্থ হয়েছেন ১৬ জন। এ পর্যন্ত জেলায় ৫ হাজার ৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

বুধবার দুপুরে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ড. আবদুল গফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সদর হাসপাতালে মজুতকৃত প্ল্যান্টে অক্সিজেন শেষ হয়ে গেছে। এতে হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তসহ বিভিন্ন রোগীদের অক্সিজেন সেবা পুরোপুরি নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে। রোগীদের স্বজনরা চিকিৎসার জন্য কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন থেকেও অক্সিজেন সিলিন্ডার নিয়েছেন বলে জানা গেছে। কিন্তু ছোট সিলিন্ডারের অক্সিজেন দিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব নয়। প্রয়োজনের তুলনায় এটি অপ্রতুল। রোগীদের অবস্থা খারাপ পর্যায়ে পৌঁছার আশঙ্কা করা হচ্ছে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্ল্যান্টে অক্সিজেন শেষ হয়ে গেছে। এখন সিলিন্ডার দিয়ে চিকিৎসা চলমান রয়েছে। অক্সিজেন আনার জন্য বলা হয়েছে, বিকাল পর্যন্ত অক্সিজেন চলে আসবে। এতে কোনো সমস্যা হবে না।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে সদর উপজেলায় ৭৯ জন। এছাড়া রামগঞ্জে ৬১ জন, রামগতিতে ২২ জন, রায়পুরে ৩০ জন ও কমলনগরে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ৫ হাজার ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৫৯৩ জন সুস্থ হয়েছেন। হাসপাতালে ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৪১০ জন। এর মধ্যে তিনজন সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। জেলার ৫টি উপজেলায় এখন পর্যন্ত করোনায় ৭০ জন মারা গেছেন।

অন্যদিকে সদর হাসপাতালের পরিবর্তে লক্ষ্মীপুর জেলা পরিষদ ভবনের মিলনায়তনে টিকাদান কার্যক্রম চালু করা হয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসএমএসপ্রাপ্তদের টিকা দেওয়া হচ্ছে।

জানা গেছে, করোনা রোগীদের সেবায় ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ৩টি আইসিইউ বেড, ৫টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা রয়েছে। এছাড়া ২০টি অক্সিজেন কনসেনট্রেটরের মধ্যে সদর হাসপাতালে ৭টি, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি, কমলনগরে ২টি, রায়পুরে ২টি, রামগতিতে ২টি ও সিভিল সার্জনের অফিস স্টোরে ৫টি রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বেচ্ছাসেবী বলেন, রোগীর আত্মীয়দের ফোন পেয়ে আমি দুটি সিলিন্ডার দিয়ে এসেছি। প্ল্যান্টে অক্সিজেন শেষ। রোগীদের অবস্থাও ভালো না। যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন, তা সরবরাহ করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর স্বজনরা বাইরে থেকে সিলিন্ডারে অক্সিজেন কিনে আনতে হচ্ছে।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন ড. আবদুল গফ্ফার বলেন, আক্রান্তের রেকর্ড দিন দিন বেড়েই চলেছে। ২০৫ জন আক্রান্ত, এটি জেলার সর্বোচ্চ রেকর্ড। একজন মারা গেছেন। সদর হাসপাতালে ২৬ জন ও রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন চিকিৎসাধীন রয়েছেন। ১ হাজার ৩৮১ জন রোগী হোম আইসোলেশনে রয়েছেন। সদর হাসপাতাল প্ল্যান্টে অক্সিজেন শেষ হলেও সিলিন্ডার রয়েছে। সিলিন্ডার দিয়ে চিকিৎসা সেবা চালু রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102