ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে নিজ ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

শেরপুরে নিজ বাসার দুতলার ছাদ থেকে পড়ে হোসনে আরা বেগম রিতা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ২৭ জুলাই মঙ্গলবার সকালে শহরের নয়ানীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিতা স্থানীয় আনিছুর রহমান তালুকদারের স্ত্রী ও চার সন্তানের জননী।

এদিকে রিতার স্বজনরা দাবি করছেন, স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় রিতাকে পরিকল্পিতভাবে ছাদ ফেলে হত্যা করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাতটার দিকে নিজ বাসার দুতলার ছাদ থেকে বাড়ির সামনের রাস্তায় পড়ে গুরুতর আহত হন রিতা। এসময় নিচে থাকা ব্যবসায়ী তাপস সাহার উপরে পড়েন তিনি। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর মারা যান তিনি।

শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মোবারক হোসেন বলেন, রিতাকে সাড়ে সাতটার দিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ভর্তির কিছুক্ষণ পরই মারা গেছেন তিনি।

এদিকে রিতার বড়ভাই হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, আনিসের অন্য জায়গায় পরকীয়া সম্পর্ক থাকায় দীর্ঘদিন থেকেই সে আমার বোনকে মারধর ও যন্ত্রণা করে আসছিল। এটা নিয়ে বেশ কয়েকবার বিচার-শালিসও হয়েছে। আনিসই আমার বোনকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করতে পারে।

এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রিতার স্বজনদের অভিযোগে বিষয়ে তিনি বলেন, আগেই কিছু বলা যাচ্ছে না, তদন্তে প্রকৃত বিষয়টি বেরিয়ে আসবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102