ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অলিম্পিকে চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারাল ভারত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৩ বার পঠিত

অস্ট্রেলিয়ার কাছে ১-৭ গোলে হারের পরেও যে ভারতীয় হকি দলের মনোবল এতটুকু ভেঙে পড়েনি, সেটা বোঝা গেল আরও একবার। ঘুরে দাঁড়িয়ে আগের ম্যাচেই স্পেনকে পরাজিত করেছিলেন মনপ্রীত সিংরা। এবার ভারতের প্রতিপক্ষ ছিল গতবারের অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একেবারে শেষ মুহূর্তের জোড়া গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে উত্তেজক জয় তুলে নিল ভারত। সেই সঙ্গে গ্রুপ লিগের এক ম্যাচ বাকি থাকতেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল তারা।

ম্যাচের প্রথম দু’টি কোয়ার্টারে দু’দলই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। হাফ-টাইমে ম্যাচের স্কোর-লাইন ছিল ০-০। তৃতীয় কোয়ার্টারে আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে সক্ষম হয় ভারত। ৪৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে ১-০ এগিয়ে দেন বরুণ কুমার।

শেষ কোয়ার্টারের শুরুতেই আর্জেন্টিনা ম্যাচে ১-১ গোলে সমতা ফেরায়। ৪৮ মিনিটের মাথায় গোল করেন ক্যাসেলা। একেবারে শেষ মুহূর্তে ভারত আরও দু’টি গোল করে নিজেদের জয় নিশ্চিত করে। ৫৮ মিনিটে বিবেক প্রসাদ আর্জেন্টিনার গোলরক্ষককে পরাস্ত করে ভারতকে ২-১ গোলে এগিয়ে দেন। ৫৯ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচের চূড়ান্ত স্কোর-লাইন ৩-১ করেন হরমনপ্রীত সিং।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102