কঠোর বিধিনিষেধের সপ্তম দিন আজ। সকালে থেকেই রাস্তায় বেড়েছে গাড়ির চাপ।
অফিসের সময়টায় অনেক সড়কেই যানবাহন চলাচল করছে ধীরগতিতে। যদিও চেকপোস্টে কঠোর অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা বাহিনী।
তবে রাস্তায় মানুষের চলাচল অনেক বেড়ে গেছে। অনেকেই স্বাস্থ্যসেবার কথা বলছেন আবার কেউবা জীবিকার প্রয়োজনে বের হয়েছেন বলে জানাচ্ছেন।
এদিকে রাজধানীর অলিগলিগুলোতে চায়ের দোকান থেকে শুরু করে সবকিছু খোলা রয়েছে।