ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

কুমিল্লার চান্দিনায় বালু বোঝাই ট্রাক্টরকে চাপা দিয়ে একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে নুরুল ইসলাম (৪০), রংপুরের আবদুল খালেকের ছেলে ফয়জার রহমান (৪০) ও কাভার্ডভ্যানচালক লিটন (৪০)। এতে গুরুতর আহত হয়েছেন হাড়িখোলা গ্রামের ট্রাক্টরচালক আমির হোসেন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে হাড়িখোলা এলাকায় মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু উঠাচ্ছিলেন শ্রমিকরা। এসময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটিকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বালু শ্রমিক নূরুল ইসলাম ও ফয়জার রহমান নিহত হন। এসময় আহত হন দুই গাড়ির চালক। এ অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় কাভার্ডভ্যানের চালক লিটনের।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জিয়াউল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102