ফাইজারের তিন ডোজ টিকা করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে বেশি সুরক্ষা দিতে পারে।
বুধবার প্রকাশিত নতুন গবেষনায় এ দাবি করেছে ফাইজার। তাদের দাবি, ফাইজারের টিকার দুই ডোজ নিলে শরীরে যে অ্যান্টিবডি তৈরি হবে, তিন ডোজ নিলে তার থেকে পাঁচগুণ বেশি অ্যান্টিবডি তৈরি করবে।
নতুন গবেষনায় বলা হয়েছে, ১৮ থেকে ৫৫ বছর বয়সিদের মধ্যে টিকার ৩ ডোজ দেয়ার পর পাঁচগুণ বেশি অ্যান্টিবডি তৈরি হয় যা ডেল্টা ধরনের বিরুদ্ধে বেশি সুরক্ষা দেবে। এছাড়াও ৬৫ থেকে ৮৫ বছর বয়সিদের মধ্যে ১১ গুণ বেশি অ্যান্টিবডি তৈরি হয় বলে দাবি করা হয়েছে গবেষণায়। তবে দুই ডোজ টিকা নেয়ার ছয় মাস পর তৃতীয় ডোজ টিকা দিতে হবে।
গবেষণায় অংশ নেয়া ২৩ ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। টিকার তৃতীয় ডোজ দেয়ার বিষয়ে আগামী মাসেই এফডিএ’র কাছে অনুমোদন চাইবে ফাইজার।