ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ২২৮ জনের করোনা শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৬ বার পঠিত

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৩১ জনে। এছাড়াও একই সময়ে জেলায় আর এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৭২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর বিপরীতে ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৪ শতাংশ।

এছাড়াও জেলায় আরও এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৪ জন, সুবর্ণচরে ৫ জন, বেগমগঞ্জে ৬০ জন, সোনাইমুড়ীতে ১৩ জন, চাটখিলে ২০ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাটে রয়েছে ২৩ জন।
ডা. মাসুম ইফতেখার আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৯ জন, বেগমগঞ্জ ১৫ জন, সুবর্ণচরে ৭ জন, হাতিয়া ৬ জন, চাটখিলে ১৮ জন, সোনাইমুড়ীতে ১৫ জন, কোম্পানীগঞ্জে ৪৭ জন, সেনবাগে ৪৬ জন, কবিরহাটে ১৫ জন রয়েছেন। এছাড়াও করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৪৭ জন।

এদিকে জেলার কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ১১৪ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102