ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে প্রথমবারের মতো ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

চট্টগ্রামে প্রথমবারের মতো মিউকরমাইকোসিসে বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক নারী (৬০)। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর তিনি বিরল এ ছত্রাকজনিত রোগে আক্রান্ত হন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন চমেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের প্রধান অধ্যাপক ডা. সুযত পাল।

তিনি বলেন, ‘চমেক হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর আমরা এক নারী মিউকরমাইকোসিসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি৷ যদিও সাধারণ মানুষ রোগটিকে ব্ল্যাক ফাঙ্গাস নামে চেনেন। ছত্রাকজনিত রোগটি বিরল। চট্টগ্রামে ওই নারীই প্রথমবারের মতো আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। একটি মেডিকেল টিম তাকে পর্যবেক্ষণে রেখেছেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৫ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হন ওই নারী। এরপর ১৫ জুলাই তার করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসে। তবে করোনামুক্ত হলেও তার শরীরে নানা অসঙ্গতি দেখা দেয়। পাঁচদিন আগে তিনি চমেক হাসপাতালে ভর্তি হন। #জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102