ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে ভূইফোঁড় সাংবাদিকদের কালো তালিকাভূক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

শেরপুর প্রতিনিধি; ভূইফোঁড় সাংবাদিকদের কালো তালিকাভূক্ত ও সাংবাদিকতার নৈতিকতা বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি তপু সরকারের সদস্যপদ স্থগিত করেছে শেরপুর প্রেসক্লাব। আজ ২৯ জুলাই প্রেসক্লাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ জুলাই রাতে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় শেরপুরে সাংবাদিকতার পরিবেশ ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন জানান।

সভায় জেলায় সম্প্রতি অনলাইন সাংবাদিকতার নামে ভুইফোঁড় সাংবাদিকদের দৌরাত্ম বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। একইসাথে এসব ভুইফোঁড় সাংবাদিকদের সহযোগিতা না করতে সর্বমহলকে অনুরোধ জানানো হয়। এসময় বিভিন্ন মহলের পক্ষ থেকে কয়েকজন অখ্যাত মিডিয়ার সাংবাদিক নামধারী ব্যক্তির বিরুদ্ধে নানা রকম অভিযোগ আসায় আলমগীর (জয়যাত্রা টিভি), সম্রাট (জে টিভি অনলাইন), জাহিদ হাসান (আইবিএন টিভি), রাজন (বিবিসি নিউজ২৪.কম), জালাল (দৈনিক গণমুক্তি), ইসমাইল (বিবিসি নিউজ২৪.কম), ফজলুল (শেরপুর সংবাদ২৪.কম), আকমল (পল্লীকণ্ঠ প্রতিদিন) ও কাকন (দেশবাংলা নিউজ২৪.কম) সহ অন্তত ২০ জনকে কালো তালিকাভূক্ত করা হয়। এসব নামধারী সাংবাদিকদের শেরপুর প্রেসক্লাবে সদস্যপদ প্রদান নিষিদ্ধ করা হয়। একইসাথে সরকারি-বেসরকারি যেকোন অনুষ্ঠানে বা অন্য কোনভাবে এসব সাংবাদিকদের আমন্ত্রণ করা ও যেকোন প্রকার সহযোগিতা করা থেকে বিরত থাকার জন্য সকল মহলের প্রতি অনুরোধ জানানো হয়।

শেরপুর প্রেসক্লাবের সদস্য ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি তপু সরকার হারুনের বিরুদ্ধে সংগঠনবিরোধী কার্যক্রমে লিপ্ত ও সাংবাদিকতার নৈতিকতা বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তার সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত করে তার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ তদন্ত করার জন্য ক্লাবের সভাপতি শরিফুর রহমানকে আহবায়ক এবং সাধারণ স¤পাদক মো: মেরাজ উদ্দিন ও সাংগঠনিক স¤পাদক মানিক দত্তকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

এছাড়া শেরপুর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল শ্যামল বাংলা ২৪ ডট কম, শেরপুর টাইমস ডট কম, চারুবার্তা ২৪ ডট কম, নতুন যুগ ডট কম, কালের ডাক ২৪ ডট কম, দেশবার্তা বিডি ডট কম, শ্যামলী নিউজ ২৪.কম, সময় বার্তা বিডি ডট কম ও সত্যবয়ান ডট কম দুইজন করে প্রতিনিধি জেলা সদরে পরিচিতি বহন করতে পারবেন এবং উক্ত প্রতিনিধিদের নামের তালিকা নিউজ পোর্টাল কর্তৃপক্ষ প্রেসক্লাবে জমা দেবেন। যে সকল নিউজ পোর্টাল তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদন করেছে যা প্রেস ক্লাব অবগত নয়, সে সকল নিউজ পোর্টাল আবেদনের প্রমাণপত্র প্রেসক্লাবে দাখিল করলে তারাও এ সিদ্ধান্তের আওতাভূক্ত হবে। এছাড়া শেরপুরের বাইরে থেকে প্রকাশিত বহুল প্রচারিত ও তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন ছাড়া অন্য কোন নিউজপোর্টালের প্রতিনিধি বা সাংবাদিক পরিচয়দানকারীদের কার্যক্রম বিষয়ে শেরপুর প্রেস ক্লাব কোন দায় দায়িত্ব বহন করবে না। ভুইফোঁড় অনলাইনের নামধারী সাংবাদিক পরিচয়ে কেউ কোন অনৈতিক কাজে জড়িত থাকলে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সর্বমহলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

কোন সংবাদকর্মী ফেসবুকে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও সরকারবিরোধী যে কোন প্রকার স্ট্যাটাস বা লাইভ প্রদান করলে তার বিরুদ্ধে কোন প্রকার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে প্রেসক্লাব তার কোন দায়-দায়িত্ব বহন করবে না। এছাড়াও অভিযোগপ্রাপ্ত একাধিক সদস্যকে সতর্ক পত্র প্রদানসহ সকল সাংবাদিকদের সততার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানানো হয়। ভূয়া সাংবাদিকদের দৌরাত্ম দূর করার লক্ষ্যে প্রেসক্লাবের সদস্যদের ক্লাবের নিজস্ব আইডি কার্ড প্রদান করা হবে।

শেরপুর প্রেসক্লাবের ত্রাণ বিতরণ কার্যক্রমে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করায় এবং সাংবাদিকদের অব্যাহত সহযোগিতা করায় পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীর প্রতি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।

শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বলেন, শেরপুরে ভুইফোঁড় সাংবাদিকদের দৌরাত্ম বেড়ে যাওয়ায় আমরা উদ্ধিগ্ধ। নিবন্ধনপ্রাপ্ত অনলাইন ছাড়া অন্য কোন নিউজপোর্টালের প্রতিনিধি বা সাংবাদিক পরিচয়দানকারীদের কার্যক্রম বিষয়ে শেরপুর প্রেস ক্লাব কোন দায় দায়িত্ব বহন করবে না।

এ ব্যাপারে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান জানান, জেলায় সাংবাদিকতার সৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102