ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদযাত্রায় ২৬২ দুর্ঘটনায় নিহত ২৯৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ২৪ বার পঠিত

এবারের ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌ-পথে ২শ’ ৬২টি দুর্ঘটনায় ২শ’ ৯৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৪শ’ ৮৮ জন।
আজ শুক্রবার (৩০শে জুলাই) সকালে রাজধানীর ডিআরইউতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

প্রতিবেদনে বলা হয়, একসাথে গাদাগাদি করে যাতায়াতের কারণে গত ৬ বছরের তুলনায় এবারের ঈদে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বেড়েছে। গত ১৪ই জুলাই থেকে ২৮শে জুলাই পর্যন্ত ১৫ দিনে, সড়ক দুর্ঘটনা ঘটেছে ২৪০টি।

এতে ২শ’ ৭৩ জন নিহত এবং ৪শ’ ৪৭ জন আহত হয়েছেন। রেলপথে ৯টি দুর্ঘটনায় ১১ জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন। নৌ পথে ১৩টি দুর্ঘটনায় ১১ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ২১ জন।

বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। ৮৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৯৩ জন নিহত। এতে আহত হয়েছেন আরও ৫৯ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102