ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে ফের ১৭ মৃত্যু, শনাক্ত ৮ শতাধিক!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আবারও ১৭ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ। অন্যদিকে, নতুন করে ৮০২ জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে। যা ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

তারা জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ১৭ জন। এর মধ্যে ১৪ জনই সিলেট জেলার বাসিন্দা, অপর ৩ জন মৌলভীবাজারের।
এর আগে গত পরশু (২৮ জুলাই) সিলেট বিভাগে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছিল।

এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৪ জনে। তন্মধ্যে সিলেটে ৫৪৬ জন, সুনামগঞ্জে ৪৯ জন, মৌলভীবাজারে ৫৯ জন ও হবিগঞ্জে ৩০ জনের মৃত্যু হয়েছে।

চব্বিশ ঘণ্টায় বিভাগে আরও ৮০২ জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ৪৬৪ জনই শনাক্ত হয়েছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১২১ জন, মৌলভীবাজারের ১৬৬ জন ও হবিগঞ্জের ৫১ জন রয়েছে।

এর আগে গত পরশু (২৮ জুলাই) সর্বোচ্চ ৭৩৬ জন শনাক্ত হয়েছিলেন, যা আজ পেছনে পড়ে গেছে।

এ নিয়ে সিলেটজুড়ে আক্রান্তের মোট সংখ্যা হলো ৩৯ হাজার ১১৬ জন। তন্মধ্যে সিলেটে ২১ হাজার ৫২৫ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৫৭৩ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৩৬৪ জন ও হবিগঞ্জে ৪ হাজার ৪৫১ জন রয়েছেন। এছাড়া সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন সময়ে ভর্তি হওয়া ৩ হাজার ২০৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেটে ৪১৩ জন করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩০ হাজার ৩২০ জন।

তিনি জানান, বর্তমানে সিলেট বিভাগে ৪০২ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102