ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লকডাউন আরও ১০ দিন বাড়াতে চায় স্বাস্থ্য অধিদপ্তর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ২৩ বার পঠিত

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ৫ আগস্টের পরও কঠোর বিধিনিষেধ বাড়াতে চায় স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা আরও ১০ দিন আগে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি। যদিও এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি।’

খুরশীদ আলম বলেন, ‘যেভাবে সংক্রমণ বাড়ছে, আমরা কিভাবে এই সংক্রমণ সামাল দেবো? রোগীদের কোথায় জায়গা দেবো? সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? অবস্থা খুবই খারাপ হবে এতে কোনো সন্দেহ নেই। এসব বিবেচনাতেই আমরা বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি।’

এর আগে ২৩ জুলাই সকাল ছয়টা থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে ১৪ দিনের কঠোর লকডাউন শুরু হয়। এ লকডাউন চলবে আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত। এরই মধ্যে লকডাউন আরও ১০ দিন বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে রয়েছে।

খুরশীদ আলম বলেন, ‘বিধিনিষেধ বর্ধিত করার কথা বলেছি। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।’ বিধিনিষেধ বাড়ানোর বিষয়ে জাতীয় পরামর্শক কমিটি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বা আলোচনা করেনি বলেও জানা গেছে। #jugantor

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102