ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজার পেকুয়ায় বন্যার পানিতে তলিয়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

কক্সবাজার জেলা প্রতিনিধি; কক্সবাজার পেকুয়ায় বন্যার পানিতে খেলতে গিয়ে তলিয়ে যাওয়া শিশু জাহেদুল ইসলামকে (১২) স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার ৩০ জুলাই সকাল ৯টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পুর্ব গোঁয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। জাহেদুল ইসলাম একই এলাকার ফজল করিমের ছেলে।

স্থানীয় বাসিন্দা আক্কাস, আবুল কালাম জানান, গত কয়েকদিনের টানা বর্ষণে এলাকা প্লাবিত। শুক্রবার সকালে আরজু ও জাহেদ বাড়ির পাশের জমিতে গলা সমান বন্যার পানিতে নেমে খেলা করছিল। এ সময় হঠাৎ জাহেদ পানির নিচে তলিয়ে যায়। স্থানীয়রা অথৈ পানিতে জাঁকিজাল ফেলে তার মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী আরজু জানায়, জাহেদ আর আমি পানিতে নেমে খেলছিলাম। জমিতে গলা সমান বন্যার পানি। হঠাৎ সে আমার পরণের লুঙ্গি ধরে টানতে থাকে। এক পর্যায়ে আমার লুঙ্গিসহ সে পানির নিচে ডুবে যায়। আমরা সাঁতার কাটতে জানি। তাই বেঁচে গেলেও জাহেদের জন্য খুব খারাপ লাগছে।

আরজুর দাদা হাজী শামসুল আলম বলেন, মৃত্যুটা মর্মান্তিক। আরজুও অসুস্থ হয়ে পড়েছে। জাহেদের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন পানিতে ডুবে শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102