ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দু’মাস পরপর দিল্লি আসব: মমতা বন্দ্যোপাধ্যায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৫ বার পঠিত

নয়াদিল্লি থেকে ফেরার আগে ফের বিরোধীদের একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেছেন, ‘‌গণতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও। গণতন্ত্রকে বাঁচাতে একজোট হতেই হবে। মূল্যবৃদ্ধি প্রতিবাদে লড়াই চলবে। তাই প্রতি দু’মাস অন্তর নয়াদিল্লি আসব।’‌

শুক্রবার নয়াদিল্লি ছাড়ার আগে সংবাদ সম্মেলনের এসব কথা বলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতি দু’‌মাস অন্তর নয়াদিল্লি সফরে এসে জোট অটুট করার কাজ দেখবেন তিনি বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‌দেশকে বাঁচাতে গণতন্ত্রকে বাঁচাতে হবে। আর তাই একজোট হয়ে লড়াই করতে হবে। বহু বিরোধী নেতার সঙ্গে নয়াদিল্লিতে দেখা হয়েছে এবং কথা হয়েছে। কোভিড নিয়মের জন্য সংসদের সেন্ট্রাল হলে যেতে পারিনি। তাই অনেকের সঙ্গে দেখা হল না। দেশবাসীর অবস্থা খুব খারাপ। কারণ কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে।’‌

গত ২৫ জুলাই নয়াদিল্লি সফরে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচদিন পর আজ শুক্রবার কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী।

এবারের সফরে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়ালসহ অনেক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন তিনি।

তবে মমতার এই সফরে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা হয়নি তৃণমূলনেত্রীর। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘‌এবার ওঁদের সঙ্গে দিল্লিতে দেখা হয়নি। ওঁরা কেউ তো যোগাযোগ করেননি। তবে যখন পশ্চিমবঙ্গে গিয়েছিলেন তখন কথা হয়েছে। তবে কৃষক আন্দোলনের পাশেই আছি আমি।’‌

করোনাভাইরাসের তৃতীয় ঢেউ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আমি এই বিষয়ে প্রধানমন্ত্রীকেও জানিয়েছি। তাকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছি।’‌

তিনি এদিনও ভ্যাকসিন আরও প্রয়োজন বলে জানিয়েছেন। কেন্দ্রের মন্ত্রী নীতীন গড়কড়ির সঙ্গে এবারের সফরে তিনি দেখা করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102