ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় একজন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক; আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জন প্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় পারভেজ নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে ঘটনার প্রত্যক্ষদর্শী একজনকে পাওয়া গেছে বলে শুক্রবার (৩০ জুলাই) নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান।

পারভেজ কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটী গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে। বর্তমানে শহরের শোলাকিয়ার বনানী মোড়ে নুর ইসলামের বাড়িতে থাকতেন।

ওসি সিদ্দিকুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ম্যুরাল ভাঙচুরের কথা স্বীকার করেছেন পারভেজ। কী কারণে এ ঘটনা ঘটানো হয়েছে তা জানতে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে যেখানে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল নির্মাণ করা হয়েছে, সেখানে পারভেজের একটি অবৈধ টং দোকান ছিল। সেখানে মোটরসাইকেলের স্টিকার ও অন্যান্য সামগ্রী বিক্রি করতেন তিনি। পরবর্তীতে নরসুন্দা নদী খননের সময় অবৈধ স্থাপনাটি ভেঙে দিয়েছিলো প্রশাসন।

সিদ্দিকুর রহমান বলেন, পারভেজ যখন ম্যুরালটি ভাঙছিলেন, তখন সগড়া বিশ্বরোডের বাসিন্দা রাজমিস্ত্রি নয়ন ঘটনাটি দেখতে পান। তার বিবরণ অনুযায়ী পারভেজের স্বীকারোক্তির মিল পাওয়া গেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে শহরের আখড়া বাজার ব্রিজের পাশে নরসুন্দা নদী সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্ত্বরে ম্যুরালটিতে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

এ ঘটনায় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও অসংখ্য সাধারণ মানুষ এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102