ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেনাপোল দিয়ে এল আরও ২০০ টন অক্সিজেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত

তৃতীয় ধাপে আবারও ১০টি কন্টেইনারে ২০০ টন অক্সিজেন নিয়ে ভারত থেকে ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি বেনাপোল বন্দরে প্রবেশে করেছে।

শুক্রবার বিকালে বেনাপোল বন্দর থেকে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগজ্ঞের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।

২০০ টন মেডিকেল অক্সিজেন বহনকারী ট্রেনটি ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। লিনডে বাংলাদেশ লিমিটেড এই ২০০ টনের অক্সিজেন আমদানি করেন।

বিকালে সরকারের রাজস্ব পরিশোধ করে কাস্টম ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হয়। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেন আবারও ভারতে ফিরে যাবে।

তৃতীয় ধাপে ‘অক্সিজেন এক্সপ্রেসে’ মোট ৬০০ টন অক্সিজেন আমদানি হলো বেনাপোল বন্দর দিয়ে। রফতানিকারকও ‘লিন্ডে ইন্ডিয়া’। আর বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট মেসার্স সারথী এন্টারপ্রাইজ।

বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, তৃতীয় ধাপে ২০০ টন অক্সিজেন নিয়ে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’র ট্রেনটি শুক্রবার দুপুরে বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। কাস্টম ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগজ্ঞের উদ্দেশে ছেড়ে গেছে।

বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মো. আজিজুর রহমান বলেন, ১০টি কন্টেইনারে করে ২০০ টন অক্সিজেন নিয়ে ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। দ্রুততম সময়ে সরকারের রাজস্ব পরিশোধ সাপেক্ষে কাস্টমস ও বন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে খালাস দেওয়া হয় অক্সিজেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102