ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহ মেডিকেলে আরও ১৬ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩৭ বার পঠিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আটজন করোনায় ও উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ নগরীর নওমহল এলাকার আবদুল আউয়াল (৭২), সদরের নুরুল হুদা (৬৫), ফুলপুরের রহিমা খাতুন (৫০), হালুয়াঘাটের নরেশ চন্দ্র (৯৬), গফরগাঁওয়ের মনির হোসেন (৫০), নেত্রকোনা সদরের হামিদা খানম (৮৫), আবদুল আজিজ (৭০) ও টাঙ্গাইল কালিহাতির হাবিবুল্লাহ (৫৮)।

অন্যদিকে উপসর্গ নিয়ে মৃতরা হলেন- জেলার ফুলবাড়িয়ার শকুন্তলা (৫০), মুক্তাগাছার সামসুল ইসলাম (৬৫), গৌরীপুরের শামসুদ্দিন (৭০), মোতালেব (৬০), ঈশ্বরগঞ্জের সুফিয়া খাতুন (৭০), জামালপুর সদরের কাছিম উদ্দিন (৭০), শেরপুর ঝিনাইগাতীর আবদুর রহমান (৭৮) ও কিশোরগঞ্জ সদরের রাশিদা (৬০)।

তিনি আরও বলেন, হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪৯০ জন চিকিৎসাধীন আছেন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন। নতুন ভর্তি ৮৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।

এদিকে জেলা সিভিল সার্জন সূত্র জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৬৫২ টি নমুনা পরীক্ষা করে ২০৭ জন করোনা শনাক্ত হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102