ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩৪ বার পঠিত

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছেন। তাদের মধ্যে আটজন করোনা আক্রান্ত ছিলেন। বাকিরা মারা গেছেন উপসর্গে। এই সম‌য়ে নতুন করে করোনা শনাক্ত হ‌য়ে‌ছেন ৩২২ জন।

শুক্রবার সকাল ৮টা থেকে শ‌নিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪৬৯ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত‌দের ম‌ধ্যে ১০ জন ব‌রিশাল শেরে বাংলা মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন ছি‌লেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস শ‌নিবার সকালে যুগান্তরকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২২ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বরিশাল জেলায় শনাক্তের সংখ্যা ১১৯ জন, পটুয়াখালী‌তে ২৮, ভোলায় ১৫৯, পি‌রোজপু‌রে ৯, বরগুনায় এক ও ঝালকা‌ঠি‌তে ছয়জন। ব‌রিশাল বিভা‌গে মোট ক‌রোনা আক্রান্তের সংখ‌্যা ৩৩ হাজার ১৪৪ জন।

এদিকে শেরে বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ৩০০ বেড বি‌শিষ্ট ক‌রোনা ইউনিটে শ‌নিবার পর্যন্ত ৩৪০ জন ভ‌র্তি র‌য়ে‌ছেন, যার ম‌ধ্যে ১৪৩ জনের ক‌রোনা প‌জি‌টি‌ভ। গত ২৪ ঘণ্টায় এই ইউনিটে ৪৮ জন নতুন রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছেন। এ ইউনিটে চি‌কিৎসাধীন অবস্থায় মোট ১ হাজার ৭৭ জনের মৃত‌্যু হ‌য়ে‌ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102