ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গৌরনদীতে পানিতে পড়ে ২ মৃগী রোগীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩৪ বার পঠিত

বরিশালের গৌরনদীতে পুকুর ও খালের পানিতে পড়ে দুই মৃগী রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার বার্থী ইউনিয়নের বাউরগাতি ও তাঁরাকুপি গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- শিপন চাপরাশী (২৩) ও হৃদয় ফকির (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কটকস্থল গ্রামের মোসলেম ফকিরের ছেলে ও টরকী বন্দর বেসরকারি জীবন বীমা পপুলার অফিসের কর্মচারী হৃদয় ফকির তার মামার বাড়ি থেকে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে তাঁরাকুপি গ্রামের বাসায় ফিরছিলেন। পথে মৃগী রোগী হৃদয় ফকির অসুস্থ হয়ে রাস্তার পাশের খালে পড়ে নিখোঁজ হন।

বাসায় ফিরতে দেরি হওয়ায় স্বজনরা হৃদয়ের মোবাইলে কল করেন। এ সময় রাস্তার ঢালে পড়ে থাকা ফোনটির রিং বেজে উঠলে এক পথচারী রিসিভ করেন ও পায়ের সেন্ডেল পড়ে থাকতে দেখে ঘটনাস্থল শনাক্ত করেন।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হুদয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে উপজেলার বাউরগাতি গ্রামের হালিম চাপরাশীর ছেলে দিনমজুর শিপন চাপরাশী শুক্রবার রাত ৮টার দিকে নিজ বাড়ির পুকুরে ওজু করতে যান। এ সময় মৃগী রোগী শিপন অসুস্থ হয়ে পুকুরের পানিতে পড়ে যান।

রাত ৯টার দিকে তার বড় ভাই মামুন চাপরাশী পুকুরে হাত-পা ধুতে গিয়ে পায়ের সেন্ডেল দেখে শিপনকে খোঁজাখুঁজি করেন। এরপর স্বজনরা রাত সোয়া ৯টার দিকে শিপনের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করেন।

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন যুগান্তরকে জানান, দুই মৃগী রোগী পানিতে পড়ে মারা যাওয়ার খবর পেয়ে পৃথক দুটি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102