ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারে রোহিঙ্গা কমিউনিটি নেতা গুলিবিদ্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ক্যাম্পের বি-১১ ব্লকের কাঁটাতারের সীমানাসংলগ্ন পাহাড়ি ছড়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

গুলিবিদ্ধ ওই রোহিঙ্গা নেতার নাম সৈয়দ আহমদ (৪০)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকের উপ-মাঝি।

১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ ওই ব্যক্তির বরাত দিয়ে তিনি জানান, টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে স্থানীয় একটি সালিশে অংশ নিতে যান ক্যাম্পটির উপ-মাঝি সৈয়দ আহমদ।

সেখান থেকে বিকালে ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে রোহিঙ্গা সন্ত্রাসী পুতিয়া বাহিনীর প্রধান পুতিয়া, দিলওয়ার ওরফে শিয়াইল্ল্যা, হামিদ ও আবুল বশরসহ আরও ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে জিন্মি করে।

এরপর তাকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ক্যাম্পের বি-১১ ব্লকের কাঁটাতারের সীমানাসংলগ্ন পাহাড়ি ছড়া এলাকায় নিয়ে যায়।

পরে এপিবিএন এর অভিযানের বিষয়টি টের পেয়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে পাহাড়ি ছড়ায় ফেলে রেখে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে এপিবিএন এর একটি দল সৈয়দ আহমদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102